বাড়ি নির্মাণ ও কেনার জন্য ব্যাংকে ঋণের সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে একজন গ্রাহক এ খাতে সর্বোচ্চ দুই কোটি টাকা ঋণ নিতে পারবেন। আগে এ সীমা ছিল এক কোটি ২০ লাখ টাকা।
সম্প্রতি এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারে বলা হয়, মানুষের মাথাপিছু আয় বাড়ছে। মধ্যবিত্তদের মধ্যে বাড়ি কেনা ও তৈরির প্রবণতা বাড়ছে। তবে জমি ও নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে এসবের ব্যয়ও বেড়েছে। ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য এই ঋণসীমা বাড়ানো হলো। তবে আগের মতোই মোট খরচের ৭০ শতাংশ ঋণ হিসেবে নেওয়া যাবে। বাকি ৩০ শতাংশ খরচ গ্রাহককেই বহন করতে হবে।
উল্লেখ্য, বাণিজ্যিক ব্যাংকগুলোর এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিদল সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এমডিরা হোমলোনের সীমা বাড়ানোর দাবি জানান। এ দাবির পরিপ্রেক্ষিতে ভোক্তা ঋণের এ সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
0 Comments